খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার কুন্তল ঘোষ । এর আগে তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। শুক্রবার দফায় দফায় তার ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপরই গ্রেফতার করা হয় কুন্তল ঘোষকে।
মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডল কুন্তল ঘোষের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন। তাপস মন্ডল জানিয়েছিলেন প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। এরপরই কুন্তল ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। নিজাম প্যালেসে হাজিরার ঠিক পরের দিনই কুন্তল বাড়িতে তল্লাশি চালায় ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে আটক করল ইডি। প্রায় ২৩ ঘন্টা তল্লাশি চালানোর পর আটক কুন্তল। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, দাবি ইডির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…