মর্মান্তিক,  নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সেনা জওয়ানের

খবর লাইভ : শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত জওয়ানের নাম মনীশ মেহতা। তাঁকে বাঁচানোর জন্য বাকি জওয়ানেরা ছুটে যান। তাঁদের মধ্যে চারজন আহত হয়েছেন। দ্রুত তাঁদের ব্যাঙডুবি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

জানা গিয়েছে, অসম থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নামেন জওয়ানেরা। সেখানেই এই ঘটনা ঘটে। রেলের প্রাথমিক অনুমান, ট্রেনের রেকে জল না থাকায় স্টেশনে জলের পাইপলাইন থেকে স্নানের জন্য রেকে জল ভরার চেষ্টা করছিলেন জওয়ানেরা। আর সে কারণেই প্লাটফর্মে থাকা পাইপ লাইন ধরে ওপরে উঠেছিলেন তাঁরা। ওপরে ছিল ট্রেনের ওভারহেড তার। সেই তারে মাথা লেগেই মৃত্যু হয় ওই জওয়ানের।
তবে সেনার তরফে বা রেলের তরফে এখনও দুর্ঘটনার বিষয়ে কিছু স্পষ্টভাবে জানানো হয়নি। ঘটনার পরই ঘটনাস্থলে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা। অন্যদিকে, ব্যাঙডুবি সেনা হাসপাতালে রাখা হয়েছে মৃত জওয়ান মনীশ মেহতার দেহ। বাকিরাও সেখানে চিকিৎসাধীন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন সেনা আধিকারিকেরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago