মিড ডে মিল প্রকল্পের টাকায় মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জ সফর ! বিস্ফোরক শুভেন্দু

খবর লাইভ : মিড ডে মিল প্রকল্পের টাকা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ২৪ পরগনা সফরের বিল মিটিয়েছে প্রশাসন? নথি তুলে ধরে সরকারি অর্থ এভাবে খরচ করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি অভিযোগ করেছেন, গত নভেম্বরে মুখ্যমন্ত্রীর দু’দিনের উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সফরে প্রশাসনের খরচ হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। গোটা টাকাই আনা হয়েছে অন্য সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ তহবিল থেকে।

অবশ্য চুপ করে নেই শাসক তৃণমূল। তাদের প্রশ্ন, শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন তাঁর জেলা সফরের খরচ আসত কোথা থেকে? শাসক দলের বক্তব্য, ‘‘কোন খাতে কত খরচ, সেটা তো প্রশাসনিক বিষয়। কিছু নীতিগত বিষয় থাকে। তা কুৎসার আকারে পরিবেশন করা আপত্তিকর। শুভেন্দু যখন পর্যবেক্ষক থাকাকালীন হেলিকপ্টারে করে জেলায় ঘুরতেন, কোন খাত থেকে নিতেন? কেন নিতেন? শুভেন্দুই তো সবচেয়ে বেশি হেলিকপ্টার চেপেছেন!’’

আরও এককদম এগিয়ে তৃণমূলের বক্তব্য, ‘‘নরেন্দ্র মোদি, অমিত শাহরা যখন রাজ্য সফরে আসেন, তখন কোন খাত থেকে টাকা আনা হয়? কোনও না কোনও সরকারি খাত থেকে টাকা মেটানো হয়। এমন তো নয় যে, ব্যাঙ্ক থেকে টাকা তুলে তা এটিএমের মাধ্যমে খরচ করা হয়!’’
গত বছর নভেম্বরে হিঙ্গলগঞ্জ সফরে গিয়েছিলেন মমতা। শুভেন্দুর অভিযোগ, সেই সফরের জন্য যা খরচ হয় তা মেটানো হয়েছে মিড ডে মিলের মতো সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ থেকে। ওই দাবির সমর্থনে টুইটে বেশ কিছু নথিও তুলে ধরেছেন তিনি। সেখানে বিরোধী দলনেতা লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা তাঁর সফরের খরচ তোলার জন্য স্কুল পড়ুয়াদের খাবারের থালায় ভাগ বসিয়েছেন। কী লজ্জা! মিড ডে মিলের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গত নভেম্বরে মুখ্যমন্ত্রীর উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সফরের খরচ মেটানো হয়েছে। এমনকি ‘এসসি, এসটি এবং ওবিসি’ (তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতি) উন্নয়ন তহবিলের টাকাও নষ্ট করা হয়েছে তাঁর সফরের জন্য।’’
অন্য একটি টুইটে বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রীর দু’দিনের হিঙ্গলগঞ্জ সফরে খরচ হয়েছে ১ কোটি ৩৫ লক্ষ টাকা। শুভেন্দু অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের একেবারে উপরের তলা থেকে বিডিও স্তরের আমলারা নিয়মিত এক প্রকল্পের টাকা অন্যত্র খরচ করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago