জামিনের আবেদনই করলেন না, ফের জেল হেফাজতে অনুব্রত

খবর লাইভ : আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে গোরু পাচার মামলায় বৃহস্পতিবারের শুনানিতে উঠে এল বীরভূমের জেলা কোঅপারেটিভ ব্যাংকের ১৭৭টি অ্যাকাউন্টের বিষয়টি। এদিন গত ১৪ দিনের তদন্তে কী পাওয়া গিয়েছে, তার রিপোর্ট কেস ডায়েরি আকারে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে জমা দেন মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। বিচারক এই বিষয়ে জানতে চাইলে, তিনি তা বিস্তারিত জানান।

এদিন অবশ্য অনুব্রত মন্ডলের তরফে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেননি। আধঘণ্টার মতো শুনানির হওয়ার পরে বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলায় পরবর্তী শুনানি হবে বলে বিচারক নির্দেশ দেন। এরপরই জেলা আদালত থেকে অনুব্রত মণ্ডলকে জেলে নিয়ে যাওয়া হয়।
জেল হেফাজত শেষে বৃহস্পতিবার সকাল ১১টার কিছু আগে আসানসোল বিশেষ সিবিআই আদালতে নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে। পরনে ছিল সবুজ রংয়ের পাঞ্জাবি। আদালতে ঢোকা কিংবা বেরনোর সময় তেমন কোনও প্রশ্নের জবাব দিতে দেখা যায়নি তাঁকে। এদিন আদালতে একবারের জন্য জামিনের আবেদন জানাননি অনুব্রতর আইনজীবী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago