সিংহাসন হারালেন বিরাট, শুভমান গিলের সেঞ্চুরিতে ধূলিস্যাৎ কোহলির রেকর্ড

খবর লাইভ : বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমান গিল। ওডিআই ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি দ্রুততম শতরানের নজির গড়ে ফেললেন। এতদিন এই রেকর্ডটি বিরাট কোহলির দখলে ছিল। তিনি ২৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। আর শুভমান মাত্র ১৯ ইনিংসে এই নজির স্পর্শ করে ফেললেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে নামার আগে শুভমান ১৮ ইনিংসে ৮৯৪ রান করেছিলেন। তবে অল্পের জন্য মিস হয়ে গেল বিশ্বরেকর্ড। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দ্রুততম ১০০০ পৌঁছানোর বিশ্ব রেকর্ড রয়েছে পাকিস্তানের ফখর জামানের। তিনি ১৮ ইনিংসে ১০০০ রান করেছিলেন।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন শীর্ষ বাছাই নাদাল

এই ম্যাচে রোহিত শর্মাও একটি অনন্য রেকর্ড কায়েম করে ফেললেন। দেশের মাটিতে রোহিত শর্মা একদিনের ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি নিজের নামে করে ফেললেন। আর সেইসঙ্গে ভেঙে দিলেন ধোনির রেকর্ডও। ভারতীয় উপমহাদেশের উইকেটে রোহিত মোট ১২৫টি ছক্কা হাঁকিয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দেশের মাটিতে মহেন্দ্র সিং ধোনি ১২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। যদিও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে কার্যত ব্যর্থই হয়েছেন রোহিত। মাত্র ৩৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের ঘরের মাঠে ২০টি একদিনের ম্যাচের সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর সামনে দু–দুটি রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। একটা হল একদিনের ক্রিকেটে সব থেকে কম ইনিংসে ১৩,০০০ রান করার সুযোগ। বুধবার কোহলি ২৬৯টি একদিনের ম্যাচে ২৬০ ইনিংসে ১২,৭৬৩ রান করেছেন। চলতি সিরিজে তিনি যদি আরও ২৩৮ রান করতে পারেন, তাহলে একদিনের ক্রিকেটে দ্রুততম ১৩০০০ রানের রেকর্ড করতে পারবেন। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ৩২১ ইনিংসে এই রেকর্ড করেছেন। যদিও চলতি সিরিজে কোহলি যদি এই রেকর্ড ভাঙতে নাও পারেন, তবুও পরের সিরিজে তাঁর সামনে সচিনের রেকর্ড ভাঙার সম্ভাবনা থাকবে। এছাড়া যদি চলতি সিরিজে তিনটি সেঞ্চুরি করতে পারেন, তাহলে সচিনের একদিনের ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারবেন কোহলি।
সামির সামনেও মাইলস্টোনে পৌঁছনোর সুযোগ রয়েছে। একদিনের ক্রিকেটে ভারতীয় জোরে বোলারদের মধ্যে উইকেট শিকারির দিক দিয়ে ১০ জনের তালিকায় ঢোকার সুযোগ রয়েছে মহম্মদ সামির সামনে। এই মুহূর্তে ৮৫ ম্যাচে ১৫৫ উইকেট নিয়ে তিনি ১১ নম্বরে রয়েছেন। তাঁর সামনে রয়েছে মনোজ প্রভাকর। যিনি ১৫৭ উইকেট নিয়েছেন। আর মাত্র তিনটি উইকেট পেলেই মনোজ প্রভাকরকে টপকে দশম স্থানে ঢুকে পড়বেন সামি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago