খবর লাইভ : দ্বিতীয় রাউন্ডেই নক্ষত্রপতন দেখল অস্ট্রেলিয়ান ওপেন। যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে ৬-৪,৬-৩, ৭-৫ গেমে হেরে বিদায় নিলেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। চোট নিয়ে ম্যাচটি খেলেছেন স্প্যানিশ তারকা। কোমরে চোটের কারণে দ্বিতীয় সেটের পর ‘মেডিকেল টাইমআউট’ নিয়েছিলেন স্প্যানিশ তারকা। পরে খেলা চালিয়ে যান।
আরও পড়ুনঃ এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল
র্যাঙ্কিংয়ে ৬৫তম যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে নাদালের এই হার এবারের অস্ট্রেলিয়ান ওপেনের বড় অঘটন। ছেলেদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় নাদালের বিদায়ে তাঁর রেকর্ডে ভাগ বসানোর দ্বার খুলে গেল নোভাক জোকোভিচের। মেলবোর্ন পার্কে কাল স্পেনের রবার্তো কারবায়েসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জোকোভিচ।
বুধবার রড লেভার এরিনাতে ২ ঘণ্টা ৩২ মিনিটের লড়াই শেষে বিদায় নিলেন নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল চোট নিয়ে ভুগছেন। বুধবার তিনি যখন প্রথম সেটে হেরে দ্বিতীয় সেটে ৩-৫ ফলে পিছিয়ে সেই সময় চিকিৎসক ডাকতে হয়। কোমরের বাঁদিকে চোট রয়েছে তাঁর। ৩৬ বছরের নাদাল আবার কোর্টে ফিরে আসেন, কিন্তু চোটের কারণে তাঁর খেলতে অসুবিধা হচ্ছিল। সেই নিয়েও তিনি খেলা চালিয়ে যান।
এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই ছিলেন নাদাল।হেরে যাওয়ার পর চোখের জল আটকাতে পারেননি দর্শক আসনে থাকা নাদালের স্ত্রী মারিয়া। চিকিৎসার পর কোর্টে ফিরে এসে নাদাল সে ভাবে খেলতে পারছিলেন না। তাঁর সার্ভে জোর ছিল না। লম্বা র্যালিতেও হেরে যাচ্ছিলেন ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে। চোট যে নাদালের খেলায় প্রভাব ফেলছিল তা স্পষ্ট। কিন্তু লড়াই ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান। যদিও স্ট্রেট সেটে হেরেই বিদায় নিতে হয় তাঁকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…