খবর লাইভ :সাগরদিঘি থেকে এসএসকেএম- সোমবার দিনভর ব্যস্ত কর্মসূচি মুখ্যমন্ত্রীর। তার মধ্যে বিকেল চারটে নাগাদ নবান্নে হাজির বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হঠাৎই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান মহারাজ। প্রায় ২০ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। তবে, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে- তা নিয়ে কোনও পক্ষই সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেননি।
সোমবার সকালে জেলা সফরে যান মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন তিনি। বিকেলে এস কে এম-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া কথা ছিল মমতার। কিন্তু তার মধ্যেই সাগরদিঘি থেকে কলকাতায় ফিরে নবান্নে প্রাক্তন বিসিসিআই সভাপতির সঙ্গে দেখা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিকেল ৪টে নাগাদ নবান্নে পৌঁছন মহারাজ। ৪টে ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়? সূত্রের খবর, এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সৌরভ। ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন বলে শুধু জানান।
সাক্ষাতের কারণ স্পষ্ট না হওয়ায় ফের জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন মহারাজ? এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেও তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা হয়। মহারাজের বাড়িতে নৈশভোজে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জল্পনা ছড়ায়, বিজেপিতে নাম লেখাতে চলেছেন সৌরভ! যদিও রাজনীতি থেকে নিজেকে দূরেই রেখেছিলেন তিনি। তবে, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে একাধিক অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন মহারাজ। তাঁকে বিসিসিআই-এর সভাপতি থেকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এবার নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎই নিয়ে ফের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…