খবর লাইভ :দিল্লিতে ফের শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ নামল ১.৪ ডিগ্রিতে। যা চলতি মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহের জন্য রাজধানীতে হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। দিল্লির পাশাপাশি দিল্লি এনসিআর-এ এই শৈত্যপ্রবাহ চলবে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলা হয়েছে, আগামী তিন দিনে রাজধানী ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ আরও ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। এছাড়াও থাকবে কুয়াশার দাপট। যা চলবে আগামী আরও পাঁচদিন। দিল্লি এনসিআর-এ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২ ডিগ্রির আশেপাশে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ব্যাহত হয়েছে উত্তর ভারতের রেল পরিষেবা। কুয়াশার জেরে অন্তত ১৩টি ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে উত্তর রেল কর্তৃপক্ষ।
নতুন বছরের শুরু থেকেই গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়ে যায় শৈত্যপ্রবাহ। যার মারাত্মক প্রভাব পড়ে দিল্লিতে। গত ২-৩ দিনে কিছুটা কমেছিল ঠান্ডার প্রকোপ। সোমবার যা আবার নতুন করে শুরু হয়েছে। ঘন কুয়াশা আর প্রবল ঠান্ডার মধ্যেই দিল্লির ‘কর্তব্য পথ’-এ চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। তবে শৈত্যপ্রবাহ থাকায় রাজধানীর বেশ কিছু রাস্তায় বহু মানুষকে আগুন পোহাতে দেখা গিয়েছে। আইএমডি-র তরফে জানানো হয়েছে, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে চলে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪-৫ ডিগ্রির বেশি উঠছে না। এই অবস্থা চলতে থাকতে তাপমাত্রা হিমাঙ্কের নীচেও যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আইএমডি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…