খবর লাইভ :প্রযুক্তির সাহায্যে ভিডিয়ো কল বা সোশাল মিডিয়া চ্যাটে কারসাজি করে নগ্ন মহিলা বা পুরুষের সঙ্গে ছবি জুড়ে ব্ল্যাকমেল ও সেখান থেকে ঘনঘন টাকা আদায়ের একাধিক ঘটনা বিভিন্ন সময় সামনে এসেছে। এমনই এক ঘটনায় বছর কুড়ির এক যুবককে শনিবার দিল্লি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
করণ রস্তোগি নামের ওই যুবক ‘সেক্সটরশন’ র্যাকেট চক্রের সদস্য বলে জানা গিয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার নামে খোলা একটি ভুয়ো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ওই চিকিৎসককে ফাঁদে ফেলা হয়েছিল। অনলাইনে নিয়মিত ওই চিকিৎসকের সঙ্গে চলত চ্যাটিং। এরপরই ওই চিকিৎসকের ফোনে একাধিক ভিডিয়ো কল এসেছিল।
চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন, মহারাষ্ট্র ও দিল্লির নম্বর ব্যবহার করে ওই চিকিৎসককে ভিডিয়ো কল করা হয়েছিল। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ব্ল্যাকমেলে ভয় পেয়ে চিকিৎসকের অ্যাকাউন্টে ১১ লক্ষ টাকা পাঠিয়েছিলেন ওই চিকিৎসক। কিন্তু, টাকা পাঠানো সত্ত্বেও ওই চিকিৎসককে ক্রমাগত ব্ল্যাকমেল করা হতে থাকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…