খবর লাইভ : গেরুয়া বাহিনীকে হারিয়ে তৃতীয়বার সরকারে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চব্বিশের লক্ষ্যে ‘ভারত এবার দিদিকে চায়’ স্লোগান দিয়েছিল তৃণমূল। এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এক সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অমর্ত্য সেন বলেছেন, ‘এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নেই। অবশ্যই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে তাঁর। কিন্তু বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে তিনি কতটা টানতে পারবেন সেটাই সবচেয়ে বড় বিষয়। এখনও সেটা দেখা যাচ্ছে না। তাঁকে বিজেপির দেশ বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বে থাকতে হবে।’ একইসঙ্গে চব্বিশের নির্বাচনে আঞ্চলিক শক্তির গুরুত্বের কথা বলেছেন অমর্ত্য সেন। এ ব্যাপারে তামিলনাড়ুর ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, তেলঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএস, জেডিইউ, সমাজবাদী পার্টি এমনকি তৃণমূল কংগ্রেসের কথাও উল্লেখ করেছেন তিনি।
অধ্যাপক সেনের মতে, বিজেপি যেভাবে নিজেকে বিরাট শক্তিধর হিসেবে দেখায় সেটা একটা দিক। কিন্তু তিনি মনে করেন, এই বিজেপির দুর্বলতাও বিস্তর। সমস্ত দল যদি একসঙ্গে লড়াই করতে পারে তাহলে চব্বিশে বিজেপিকে রোখা সম্ভব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…