দক্ষিণেশ্বরে শ্যুটআউট, ডাকাত ধরতে গিয়ে গুলিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার

খবর লাইভ : ডাকাত ধরতে গিয়ে শ্যুটআউটে গুলিবিদ্ধ সিভিক ভলেন্টিয়ার। শুক্রবার, বিকেলে দক্ষিণেশ্বরের  একটি গেস্ট হাউসে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার। তাঁর পায়ে গুলি লাগে। প্রথমে বেলঘড়িয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।

রহড়ার একটি প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনার কিনারা করতে ওই ডলফিন গেস্ট হাউসে অভিযান চালায় পুলিশ। গত সপ্তাহে ওই কারখানার মালিককে আটকে রেখে ৩০ থেকে ৩৫ লাখ টাকা লুঠ করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে, গেস্ট হাউসে তল্লাশি চালাতে যায় পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

গেস্ট হাউসের কর্মীর বয়ান অনুযায়ী, শুক্রবার সকালেই প্রথমে আসেন একজন। তিনি পরিচয়পত্র দেখিয়ে ওই গেস্ট হাউসে ঘর নেন। এরপরে আর একজন আসেন। তিনি ওই ঘরে যান। তৃতীয়জন এলে গেস্ট হাউস থেকে নিষেধ করা হয়। কারণ এক ঘরে তিনজন থাকার নিয়ম নেই। তৃতীয় ব্যক্তি আসার ১০ মিনিটের মধ্যেই পুলিশ এসে দুষ্কৃতীদের ছবি দেখায়। তারপরেই পুলিশ ওই তিনজনের ঘরের দিকে যায়। এরপরে গুলির শব্দ শোনা যায়। দুষ্কৃতীদের গুলিতে আহত হন সিভিক ভলেন্টিয়ার।

তিন দুষ্কৃতীকেই গ্রেফতার করেছে পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago