বছর শুরুতে  ওলায় চাকরি গেল ২০০ কর্মীর

খবর লাইভ : গত বছর একসঙ্গে ১১০০ কর্মী ছাঁটাইয়ের পর নতুন বছরের প্রথম মাসে ফের ছাঁটাইয়ের পথে হাটল অ্যাপ ক্যাব সংস্থা ওলা। জানা গিয়েছে, ওলা ক্যাবস, ওলা ইলেকট্রিক ও ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে ছাঁটাই করা হয়েছে এই কর্মীদের।

আরও পড়ুনঃ উল্টো দিক দিয়ে গঙ্গা আরতি করে ফের বিতর্কে সৌমিত্র খাঁ

এই ছাঁটাই প্রসঙ্গে সংস্থার তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, অপ্রয়োজনীয়তা কমিয়ে শক্তিশালী কাঠামো তৈরি করতেই এমন সিদ্ধান্ত। গত সাত মাসে সব মিলিয়ে ১ হাজারেরও বেশি কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি অধিগ্রহণ করা অ্যাভেল ফিনান্স অ্যাপটি বন্ধ করে সেটাকে ওলা মানির সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংস্থা। পাশাপাশি উন্নত পরিসেবার বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছে এই সংস্থা। অ্যাপ ক্যাব পরিষেবার পাশাপাশি ইভি ক্যাব পরিষেবা শুরু করতে চলেছে ওলা। সেরা চালকদের নেওয়ার পাশাপাশি জিরো ক্যানসেলেশন ও ১০০ শতাংশ অনলাইন পেমেন্টও চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অনেক সময়ই গন্তব্য জানার পরে গাড়ির চালকরা যাত্রাটি ক্যানসেল করে দেন। কিংবা নগদ টাকা দেওয়ার জন্যও চাপ দিতে থাকেন। এই ধরনের বিষয়কে পুরোপুরি বন্ধ করতে তৎপর ওলা। এই সবকিছুর সঙ্গেই ওলা স্কুটারে জোর দিচ্ছে সংস্থাটি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago