খবর লাইভ : সাধারণতন্ত্র দিবসে নাশকতার ছক বানচাল করল পুলিশ। দিল্লিতে অস্ত্র-সহ ২ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করল। জানা গেছে, রাজধানীতে হামলার ছক কষেছিল ধৃতরা। তাদের ফোন থেকে হামলার পরিকল্পনার ‘ব্লু প্রিন্ট’ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির জহাঙ্গিরপুরীতে তল্লাশি অভিযান চালায় পুলিশের একটি দল। ওই অভিযানে ৩টি পিস্তল ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ সিরিজ জয় ভারতের, লঙ্কানদের ৪ উইকেটে হারাল টিম ইন্ডিয়া
ধৃতদের ২ জনের নাম, নওশাদ ও জগজিৎ সিংহ। পুলিশ সূত্রে খবর, ৫৬ বছর বয়সি নওশাদ জহাঙ্গিরপুরীর বাসিন্দা। ওই প্রৌঢ় ২টি খুনের ঘটনায় অতীতে সাজা ভোগ করেছিল।সেই সঙ্গে বিস্ফোরকের কারবারে যুক্ত থাকার অভিযোগে ১০ বছরের সাজা ভোগ করেছে।
অন্যদিকে, ২৯ বছর বয়সী জগজিৎ উত্তরাখণ্ডে খুনের মামলায় প্যারোলে মুক্ত হয়েছিল। সূত্রের খবর, কানাডার খলিস্তানি জঙ্গি অর্শদীপ সিংহ গিলের সঙ্গে জগজিতের যোগসূত্র রয়েছে। গত সোমবার গিলকে জঙ্গি হিসাবে ঘোষণা করেছে সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…