খবর লাইভ : ১৯ শতকে বাংলা তথা ভারতের জাগরণের অন্যতম প্রধান পুরুষ বলাই যায় স্বামী বিবেকানন্দকে। যে সময় ভারতের একপ্রান্তে বয়ে চলেছে শিক্ষা সংস্কৃতির নবজোয়ার, তখনই ভাববাদী আন্দোলনের স্রোত ভাসিয়ে দিয়েছে দেশের বদ্ধমূল চিরাচরিত প্রথাকে। তারই প্রধান কাণ্ডারী বিবেকানন্দ। জাতি গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের ক্ষমতায়নের প্রাথমিক মাধ্যম।
১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় সিমলা এলাকায় দত্ত পরিবারে জন্ম নেন নরেন্দ্রনাথ দত্ত। পিতা আইনজীবী বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর দামাল ছেলে নরেনই একদিন হয়ে ওঠেন এই দেশের যুব সম্প্রদায়ের প্রতিনিধি। ১৮৮১ সালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে সাধক রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে সাক্ষাৎ।
তার পর থেকেই বদলে যায় জীবনের মোড়। বেদান্ত ও যোগের ভারতীয় দর্শনগুলি পশ্চিমা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছিল তাঁর হাত ধরেই। ১৮৯৩ সালে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর বক্তৃতায় উঠে আসে ভারত ও ভারতের ধর্ম বিশ্বাসের একটা দিক, যা একান্তই মানবিক। ১৯০২ সালের ৪ জুলাই ‘বালকবীর’-এর মহাপ্রয়াণ, তাঁকে আজও একই ভাবে যুব সম্প্রদায়ের প্রাণপুরুষ করে রেখেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…