কর্ণাটকে মোদির নিরাপত্তায় গলদ, নিরাপত্তা ভেঙে মালা পরানোর চেষ্টা

খবর লাইভ : ফের মোদির নিরাপত্তায় বড়সড় গলদ। এবার বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় যুব দিবসে কর্ণাটকের হুবলিতে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাস্তার দুপাশে তখন দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। তখনই হঠাৎ হাতে মালা নিয়ে নিরাপত্তার বলয় ভেঙে ঢুকে পড়েন এক যুবক। তিনি গাড়ির কাছে প্রধানমন্ত্রীর গলায় মালা পরানোর চেষ্টা করেন। যদিও তাঁকে আটকে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে মালাটি ছিনিয়ে নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর জঙ্গি হামলার সম্ভাবনার একের পর এক গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয় প্রধানমন্ত্রীর। গত আগস্টে মোদির নিরাপত্তা বলয়ে যোগ দেয় দুটি ‘দেশি কুকুর’। ইতিমধ্যে ‘ক্যানাইন রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার’ থেকে দু’টি কুকুরছানা নিয়ে গিয়েছে ‘স্পেশ্যাল প্রোটেকশান গ্রুপ’। দু’মাস বয়সের কুকুরছানাদের দ্রুত প্রশিক্ষণ শুরু হয়। যা মাস চারেক ধরে চলে। এসপিজি সূত্রে খবর, প্রশিক্ষণের শেষ ধাপ পেরলেই তাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে মোতায়েন করা হবে। তবে কড়া নিরাপত্তার ফাঁক গলে ফের মোদির গলায় মালা দেওয়ার মতো ঘটনায় স্বাভাবিকভাবেই বিস্মিত বিশেষজ্ঞ মহল।

অবশ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির ঘটনা এই প্রথমবার নয়, বছর খানেক আগে পাঞ্জাব  সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। উড়ালপুলে ওঠার মুখে বিক্ষোভকারীরা রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় প্রধানমন্ত্রীর কনভয় প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে পড়েছিল। পঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। ঘটনার জল সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকার রাজ্যের পুলিশ প্রধানকে পদ থেকে সরিয়ে দেয়। শীর্ষ আদালতে কেন্দ্র দাবি করে, ‘মোদির নিরাপত্তায় গলদ বিরলতম ঘটনা, লজ্জায় পড়তে পারে দেশ’।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago