শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ রানে জিতল রোহিত শর্মার দল

 

খবর লাইভ : বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দ্রুত দুই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ।

জয় দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজের অভিযান শুরু করল ভারত। মঙ্গলবার প্রথম একদিনের ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে ৬৭ রানে জিতল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত শতরান বিরাট কোহলির। বল হাতে তিন উইকেট উমরান মালিকের। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মার দল।

গুয়াহাটিতে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। ৫০ ওভার শেষে সাত উইকেটে ৩৭৩ রান করে ফেলে ভারতীয় দল। শুরু থেকেই দারুণ খেলতে থাকেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। গিল যখন আউট হন তখন ভারতের রান ১৪৩। ৭০ রান করেন তিনি। রোহিত শর্মা করেন  ৮৩ রান। বিরাট কোহলি করেন ১১৩ রান। কে এল রাহুল করেন ৩৯ রান। শ্রেয়স আইয়র করেন ২৮ রান। লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন রজিথা। একটি করে উইকেট নেন দিলশান মাদুশানাকা, করুনারত্নে, শানাকা এবং ধনঞ্জয় ডি সিলভা।

বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দ্রুত দুই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর ২৩ রানেই দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারে ৩৮ রানে ২ উইকেট হারায় তারা। এরপর পথুম নিশাঙ্কা ও আসালাঙ্কা কিছুটা ধরে খেলার চেষ্টা করলেও ২৮ বলে ২৩ রান করে আসালাঙ্কা আউট হওয়ার পরে আরও সমস্যায় পড়তে হয় শ্রীলঙ্কাকে। এই পার্টনারশিপ ভাঙেন উমরান মালিক। এরপর যদিও ধনঞ্জয় ডি সিলভা ও পথুম নিশাঙ্কা দারুণ জুটি গড়ে তোলেন। দুইজনে ৭২ রান যোগ করেন। ৪০ বলে ৪৭ রান করে মহম্মদ শামির বলে আউট হন ধনঞ্জয়। ১৩৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। যদিও নিশাঙ্কা হাফ সেঞ্চুরি করেন। শেষ অবধি ৮০ বলে ৭২ রান করে উমরান মালিকের শর্ট বলে আউট হন পথুম নিশাঙ্কা। লঙ্কানদের হয়ে লড়াই চালান অধিনায়ক শানাকা। ১০৮ রানে অপরাজিত তিনি। ভারতের হয়ে তিন উইকেট নেন উমরান মালিক। দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া এবং যুজবেন্দ্র চ‍্যাহাল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago