খবর লাইভ : বগটুইকাণ্ডে লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, সেই রিপোর্ট পাঠাতে হবে দিল্লির এইমস এবং কলকাতার এসএসকেএম হাসপাতালে। দুই হাসপাতাল নতুন করে লালনের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে এবং নিজেদের মত জানাবে।
এর আগে গত ১৪ ডিসেম্বর, কলকাতা হাই কোর্টে লালনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আপত্তি জানিয়েছিল সিবিআই। স্বাভাবিক ভাবেই আদালতে দ্বিতীয় বার ময়নাতদন্তের দাবি জানানো হয়। কিন্তু রাজ্য সরকার আদালতে জানায়, লালনের দেহ কবর দেওয়া হয়ে গিয়েছে। তাই দ্বিতীয় বার ময়নাতদন্ত করতে গেলে মাটি খুঁড়ে তা তুলতে হবে। এই বক্তব্য শোনার পর আদালত দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেয়নি। সেই রিপোর্টই এ বার পাঠানো হবে দিল্লির এইমস এবং কলকাতার এসএসকেএম হাসপাতালে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…