স্বাস্থ্যকর্তাই হাটে হাড়ি ভাঙল চিনের, হেনানের ৯০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত !

খবর লাইভ : নিজের স্বাস্থ্যকর্তাই এবার হাড়ি ভাঙল চিনের। সোমবার চিনের এক জন শীর্ষ স্বাস্থ্যকর্তা জানিয়েছেন তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত। তাঁর দাবি চিন গোটা বিশ্বে তার করোনা সংক্রান্ত অবস্থা লুকিয়েছে। সেই সুস্থ্যকর্তা হলেন কেন্দ্রীয় হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের ডিরেক্টর কান কোয়ানচেং। তিনি একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই বছরের ৬ জানুয়ারি পর্যন্ত হেনান প্রদেশের কোভিড সংক্রমণের হার ৮৯ শতাংশ।’

আরও পড়ুনঃ বেআইনি কাজ বন্ধে ডোমজুড় থানার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

ওই সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়েছে, হেনান প্রদেশের জনসংখ্যা ৯.৯৪ কোটি। তার মধ্যে করোনা আক্রান্ত ৮.৮৫ কোটি। ডিসেম্বরের মাঝামাঝি হেনানের বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে করোনা আক্রান্তদের উপচে পড়া ভিড় ছিল বলেও কান জানিয়েছেন।
চিন বরাবর দাবি করে এসেছে তার দেশে সব ঠিক আছে। এমনকি গত বছরের শেষে চিনে লকডাউন তুলে নেওয়ার পর থেকেই নতুন করে সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। করোনার নতুন উপরূপ বিএফ.৭-এর দাপটে সে দেশে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলিতে তিলধারণের জায়গা নেই। বিএফ.৭ উপরূপ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশেও।
তবে অভিযোগ উঠেছে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে তথ্য লুকোচ্ছে চিন সরকার। শি জিংপিনের সরকারের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও। অবিলম্বে কোভিড পরিসংখ্যান প্রকাশ করার দাবিও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে হেনান প্রদেশের স্বাস্থ্যকর্তা কানের দাবি সত্যি বলে প্রমাণিত হলে জিংপিন সরকারের বিরুদ্ধে ওঠা তথ্য লুকানোর অভিযোগ সত্যি বলেই প্রমাণিত হবে।

যদিও, চিনের সরকারি তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে কোভিডবিধি শিথিল করে দেওয়ার পর মাত্র ১ লক্ষ ২০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং ৩০ জন মারা গিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago