ছয়তলার পুরোটাই গাড়ির, পার্কিং জোন ‘সম্পন্ন’ উদ্বোধন মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : রাজ্য সরকারের উদ্যোগে শহরে তৈরি হয়েছে মাল্টি লেভেল কার পার্কিং। সোমবার আলিপুরে গড়ে ওঠা মাল্টি লেভেল কার পার্কিংয়ের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারনাম রাখা হয়েছে ‘সম্পন্ন’। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “এত বড় লেভেলের কার পার্কিং জোন। রাস্তা দিইয়ে যেতে যেতে আমি ভেবেছিলাম কোথায় কী করা যায়। এইভাবেই তৈরি হয়েছিল ইকো টুরিজম পার্ক, ওয়াক্স মিউজিয়াম, ইন্টারন্যাশ্নাল কনভেনশন সেন্টার। নবান্ন, সৌজন্য, উত্তীর্ণ, ধনধান্য, এটার নাম দিলাম সম্পন্ন।”

এছাড়াও এদিনের অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “একদিকে আলিপুর চিড়িয়াখানা। অন্যদিকে ধনধান্য স্টেডিয়াম নতুন ভাবে আসছে। পিডাব্লুডি কাজগুলি খুব ভাল করেছে। একদিকে ধনধান্য, একদিকে আলিপুর চিড়িয়াখানা, একদিকে আলিপুর মিউজিয়াম, একদিকে উত্তীর্ণ… এই চারটি জায়গা এমনভাবে কানেক্ট করা হয়েছে এই গাড়ি পার্কিংয়ের সঙ্গে। এখানে প্রায় ৪০০ বাস ও গাড়ি পার্ক করা যাবে। এর ফলে রাস্তায় আর গাড়ি রাখতে হবে না। আগামী দিনে এই ছয়তলা কার পার্কিং লেয়ার আরও চারতলা বাড়বে।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “ধন্যধান্য স্টেডিয়ামের শঙ্খের মতো আকারটা আমার করে দেওয়া। আর একটা নতুন স্টেডিয়াম পাবেন বাংলার মানুষ। দুটি গেট করতে দেওয়া হয়েছে।” সেই গেটগুলির কাজ কবে শেষ হবে, তা সেখানে উপস্থিত আধিকারিকদের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী।” আলিপুরকে আগামী দিনে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাজ্য সরকারের তৈরি নয়া এই মাল্টি লেভেল কার পার্কিং সম্পন্নকে সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। ৬ তোলা এই পার্কিংয়ে একসঙ্গে ৪০০ বাস ও গাড়ি পার্ক করা যাবে। বাস পার্কিংয়ের জন্য দিতে হবে ২০ টাকা, গাড়ি পার্ক করতে ৩৩০ টাকা এবং বাইকের জন্য খরচ হবে ৫৫ টাকা। পাশাপাশি এখানে একটি ফুড কোর্টের ব্যবস্থাও করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago