অত্যাধুনিক রাডার প্রযুক্তিতে সুড়ঙ্গপথে কড়া নজরদারি সীমান্তরক্ষী বাহিনীর

খবর লাইভ : অত্যাধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করে এবার নজরদারি চালাবে সীমান্তরক্ষী বাহিনী। রাডার থাকবে ড্রোনের পিঠে। সীমান্তবর্তী এলাকায় সেই ড্রোন উড়িয়ে সীমান্তের মাটির নীচের খবরাখবরও অনায়াসে সংগ্রহ করবে বিএসএফ। ভারতের মৌলিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই বিশেষ রাডার।

আরও পড়ুনঃ ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম‍্যাচ, শুরু টিকিট বিক্রি

জানা গেছে, এর আগে কখনও সীমান্তে এমন প্রযুক্তি ব্যবহার করেনি বিএসএফ। একটি ভারতীয় সংস্থা এই রাডার সরবরাহ করেছে বিএসএফকে। জোরালো বেতার তরঙ্গ ব্যবহার করে ওই রাডার মাটির তলায় থাকা সুড়ঙ্গের অস্তিত্ব এবং তার বিস্তৃতি বুঝতে সাহায্য করবে।ফলে মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করে ভারতে প্রবেশের চেষ্টা করলেই তা ধরা পড়বে বিএসএফের চোখে।
গত তিন বছরে সীমান্ত সংলগ্ন এলাকায়, মূলত জম্মুতে ৫টি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে দু’টি তৈরি করা হয়েছিল ২০২০ সালে। দু’টি ২০২১-এ এবং ২০২২ সালে তৈরি করা হয় আরও একটি। যার মোট বিস্তৃতি প্রায় ১৯২ কিলোমিটার। সেনাবাহিনীর তরফে তাই সীমান্তে নিরাপত্তা বাড়াতে সুড়ঙ্গ খুঁজে বের করার অভিযান শুরু করেছে সেনা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago