খবর লাইভ : প্রয়াত শিল্পী সনৎ কর। রবিবার রাত পৌনে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া শিল্পজগতে।
আরও পড়ুনঃওই তো থরথর চযোশীমঠের মতো পরিণতি অপেক্ষা করছে নৈনিতাল- উত্তরকাশীরও !
ভারতীয় ছাপাই ছবির জগতে সনৎ কর এক পুরোধা শিল্পী। ভারতে গ্রাফিক প্রিন্টিংয়ের কাজে নানা গুরুত্বপূর্ণ বদল এসেছে তাঁর হাত ধরেই। ‘সোসাইটি অফ কনটেম্পোরারি আর্ট’-এর সঙ্গে যুক্ত ছিলেন
১৯৩৫ সালে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন শিল্পী।তবে লেখাপড়া করেছেন কলকাতার সরকারি আর্ট কলেজে । তার পর বহু জায়গায় পড়িয়েছেন তিনি। তাঁর প্রথাগত কর্মজীবন শেষ হয় শান্তিনিকেতনের কলা ভবনে। সেখানকার গ্রাফিক্স বিভাগের প্রিন্সিপাল ছিলেন তিনি। ১৯৯৫ সালে সেখান থেকে অবসর নেন শিল্পী। শিল্পীর ভাবনার ছোঁয়ায় শান্তিনিকেতনে শিল্প-শিক্ষায় বহু গুরুত্বপূর্ণ বদল আনা হয়। শিক্ষকতা থেকে অবসর নিলেও কাজ থামেনি। শিল্পী নিত্যনতুন ভাবনার রসদ জুগিয়ে গিয়েছেন শেষ সময় পর্যন্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…