খবর লাইভ : হাইকোর্টে আরও ৪ দিন পিছিয়ে গেল ববিতা সরকারের চাকরি সংক্রান্ত মামলার শুনানি। সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন বিকেলেই মামলাটির শুনানি পিছিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । আগামী ১৩ জানুয়ারি, শুক্রবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। তবে কেন আরও চারদিন এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল, তার কারণ স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ ছয়তলার পুরোটাই গাড়ির, পার্কিং জোন ‘সম্পন্ন’ উদ্বোধন মুখ্যমন্ত্রীর
এর আগে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হয়। সেদিনও কোনও রায় দেয়নি আদালত। বরং ববিতাকে বিচারপতি বলেছিলেন, তিনি যেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার থেকে পাওয়া টাকা আলাদা করে সরিয়ে রাখেন। কারণ ভবিষ্যতে তা ফেরত দিতে হতে পারে।
প্রসঙ্গত, শিলিগুড়ির ববিতার চাকরি খারিজের দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরই শহরের আর এক এসএসসি চাকরিপ্রার্থী অনামিকা রায়। তাঁর দাবি ছিল, যে চাকরি ববিতা পেয়েছেন, আসলে তার যোগ্য দাবিদার তিনি নিজেই। তাই ববিতার চাকরি তাঁকে দেওয়া হোক। উল্লেখ্য, শিলিগুড়ির ববিতার চাকরি খারিজের দাবি তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরই শহরের আর এক এসএসসি চাকরিপ্রার্থী অনামিকা রায়। তাঁর দাবি ছিল, যে চাকরি ববিতা পেয়েছেন, আসলে তার যোগ্য দাবিদার তিনি নিজেই। তাই ববিতার চাকরি তাঁকে দেওয়া হোক, এই দাবি নিয়ে আদালতে গিয়েছেন অনামিকা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…