রবিতে বাড়বে তাপমাত্রা , কনকনে শীত বিদায় এখনই নয় !

খবর লাইভ : কাঁপছে বাংলা, কনকনে শীতের আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী।আবহাওয়ার পূর্বাভাস  বলছে, আরও কমতে পারে তাপমাত্রা। যদিও শনিবার আর রবিবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিসের কর্তারা। যদিও তার জেরে শীতের আমেজে খুব একটা পরিবর্তন হবে না। আপাতত শীতের স্পেল চলবে আরও সাতদিন।

শুক্রবার চলতি মরসুমের শীতলতম দিন ছিল যদিও ২৪ ঘন্টায় উর্ধ্বগামী হল পারদ।গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কনকনে ভাব এখনই কমবে না।পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর বলছে পরিষ্কার আকাশ থাকার জন্য অবাধ উত্তুরে হাওয়া বইবে গোটা রাজ্যে। মৌসম ভবনের  তরফে জানান হয়েছে, ৭ জানুয়ারি ও ১০ জানুয়ারি দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করবে। এর প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেশের কিছু রাজ্যে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago