খবর লাইভ : শনিবার ভার্চুয়ালি পার্থ ও অর্পিতাকে আদালতে পেশ করে ইডি। সেখানে পার্থ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিন দেওয়ার জন্য বিচারককে অনুরোধ করেন। অর্পিতাও নিজের শারীরিক অসুস্থতার কথা জানান।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় পার্থ ও অর্পিতাকে ফের জেল হেফাজতে পাঠাল আদালত। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলায় তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বন্দি রয়েছেন আলিপুর সেন্ট্রাল জেলে। গ্রেফতারির পর থেকেই শারীরিক কারণ দেখিয়ে আদালতের কাছে জামিনের আবেদন করে আসছেন পার্থ। কিন্তু এখনও সেই আবেদনে সাড়া দেয়নি আদালত।
আরও পড়ুনঃ দেশের সেরা মমতার ‘দুয়ারে সরকার’, রাষ্ট্রপতির থেকে স্বীকৃতি নিলেন চন্দ্রিমা
চলতি সপ্তাহেই সিবিআই আদালতকে জানিয়েছে, এজেন্ট নিয়োগ করে টাকার বিনিময়ে নিয়োগ করেছেন পার্থরা। অযোগ্য প্রার্থীদের ফোন করে টাকার বিনিময়ে নিয়োগের প্রস্তাব দিতেন সেই এজেন্টরা। তার পর মানিক, কল্যাণময়দের কল্যাণে যোগ্য প্রার্থীদের প্রাপ্য আসন বিক্রি হয়ে যেত অযোগ্যদের কাছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…