খবর লাইভ : গত ৩০ ডিসেম্বর ভোর রাতে ঋষভ পন্থ ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন। পাঁচদিন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলেছিল তাঁর। টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটারকে এখন দেরাদুন থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়েছে। ঋষভ কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি তিনি। পন্থের চিকিৎসার দেখভাল করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে জানা যাচ্ছে যে, ঋষভকে ছ’মাস থাকতে হবে মাঠের বাইরে। ঋষভের লিগামেন্টের চোট অনেকটাই ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার মতো। অবিলম্বে ঋষভকে করাতে হবে অস্ত্রোপচার। ফলে ঋষভের পক্ষে কোনও মতেই আসন্ন আইপিএলে খেলা সম্ভব নয়। এখন প্রশ্ন দিল্লি ক্যপিটালসকে আইপিএল ফিফটিনে নেতৃত্ব দেবেন কে?
আরও পড়ুনঃ মহিলা পুলিশকর্মীর গাড়ি আটকে তরোয়াল দিয়ে খুনের হুমকি,ধৃত ৩
একাধিক সংবাদমাধ্যমের দাবি করা হয়েছে মাঠে ফিরতে এক বছর অবধি সময় লাগতে পারে পন্থের। যদি এমনটা হয় তবে পন্থ শুধু আইপিএল ২০২৩ -ই নয়, এই বছরের শেষে হতে চলা আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও খেলতে পারবেন না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…