খবর লাইভ : বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ায় সামনে এল বিহার যোগ। রেলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা বাংলা-বিহার সীমান্তের কিষাণগঞ্জ জেলার পুটিয়া থানা এলাকার বাসিন্দা। ট্রেনের কামরায় থাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা এই সিদ্ধান্তে এসেছে। জানা গিয়েছে, পুটিয়া থানার পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলার জায়গা চিহ্নিত করা গিয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…