পেলের কফিনের সঙ্গে সেলফি ! বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় ফিফা প্রেসিডেন্টকে নিয়ে

খবর লাইভ : পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর শবদেহ ২৪ ঘণ্টার জন্য ভিলা বেলমিরোতে রাখা হয়েছিল। গোটা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত এসেছিলেন পেলেকে শেষবার দেখতে। কফিনের ভেতরে পেলের মরদেহের মুখ অনাবৃত রাখা হয়েছিল। তাঁর সমর্থকদের সুবিধার জন্য এটা করা হয়েছিল।

কিন্তু ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্যে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। যার জেরে প্রবলভাবে নিন্দিত হচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন এক কান্ড ঘটিয়েছেন তিনি যা দেখে তাজ্জব হয়ে গেছে গোটা ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বজুড়ে প্রবল সমালোচনা আর নিন্দার সম্মুখীন হয়েছেন!
কিংবদন্তি পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর কফিন নিয়ে আসা হয়েছিল স্যান্টোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে। সেখানেই পেলের খোলা কফিনের সঙ্গে সেল্ফি তুলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো! যে ঘটনায় অনেকেই হতবাক। আর যার জেরেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। উল্লেখ্য দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পেলেকে। ২০২২ সালের ২৯ ডিসেম্বর শেষ হয় সেই লড়াই। মৃত্যুর আগে তাঁর প্রকাশ করা শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর শবদেহ তাঁর প্রিয় সান্তোসে না হয়।
পেলে একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের নজির রয়েছে। সেই তিনি ৮২ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সম্প্রতি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago