রোনাল্ডোর জন্য কোন এলাহি ব্যবস্থা করেছে সৌদির রাজপুত্র মহম্মদ বিল সলম ?

খবর লাইভ : রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। ফলে সৌদি আরবের সেই দলে সিআরসেভেনের খেলা নিশ্চিত। আর এমন ম্যাচে সেরা একাদশই নামাবে এশিয়ার দেশটি। ফলে রোনাল্ডোর খেলার সম্ভাবনা বেশি। বিশ্ব ফুটবলের মহাতারকা তাদের ক্লাবে আসায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য যে ব্যবস্থা করছে আল নাসের ক্লাব ও সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিল সলম তা হার মানাবে রাজপ্রাসাদকেও।

রিয়াধের আল মুহম্মাদিয়াতে সপরিবার থাকবেন রোনাল্ডো। আট শয্যার মহল তৈরি করা হয়েছে রোনাল্ডোর জন্য। তৈরি করা হচ্ছে আলাদা শপিং মলও। থাকবে অলিম্পিক্স মানের ব্যক্তিগত সুইমিংপুল। এ ছাড়াও কম্পাউন্ডের মধ্যেই থাকবে জিম, ক্লিনিক ও শপিংমল।
ইউরোপে থেকে অভ্যাস। সৌদি আরবের গরমে যাতে রোনাল্ডোর কষ্ট না হয় সেই কারণে পাম গাছ দিয়ে মরুভূমি ঘেরা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এসিও ব্যবহার করা হচ্ছে। রোনাল্ডোর সন্তানদের পড়াশোনার জন্য আল নাখিলের রয়েছে একাধিক আন্তর্জাতিক স্কুল। সেখানেই ব্যবস্থা করা হয়েছে।
আড়াই বছরের জন্য আল নাসেরের সঙ্গে ফুটবলার হিসেবে চুক্তি সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারেন পর্তুগীজ মহাতারকা। রোনাল্ডো আসায় ইতিমধ্যেই উন্মাদনার পারদ তুঙ্গে সৌদিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago