গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি মমতার

খবর লাইভ : গঙ্গাসাগরে দাঁড়িয়ে সাগরের তীর্থযাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন, ‘‘উত্তরপ্রদেশের যে কুম্ভমেলা হয়, তার সমস্তরকম আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকারের থেকে পায় উত্তরপ্রদেশ সরকার৷ কিন্তু গঙ্গাসাগরকে একটি টাকাও অর্থ সাহায্য করে না কেন্দ্র৷ কিন্তু এটিই একমাত্র এত বড় মেলা যেখানে প্রায় ১ কোটি মানুষ জড়ো হন৷ একমাত্র মেলা যেটি বিপুল জলপথ পেরিয়ে আসতে হয়৷ এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত৷’’

পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, “আমরা আসার পর গঙ্গাসাগর মেলায় তীর্থ কর মকুব করে দিয়েছি। মুড়িগঙ্গায় খনন করে গভীরতা বাড়ানো হয়েছে যাতে আরও বেশি লঞ্চ চলতে পারে। মেলা যখন চলবে তখন যে কোনও মানুষ যদি দুর্ঘটনায় প্রাণ হারান তাহলে তার পরিবারের জন্য ৫ লাখ টাকা বিমার সুবিধা দেওয়া হবে।”

মমতা এ দিন পাঁচটি মন্দিরের প্রতিরূপ পাঁচটি মন্দির উদ্বোধন করেন৷ তিনি ভাষণে বলেন, “গঙ্গাসাগরে অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অংশে আসেন৷ কিন্তু নানা কারণে রাজ্যের কয়েকটি মন্দিরে তীর্থ করতে যেতে পারেন না৷ সেই কারণেই গঙ্গাসাগরে পাঁচটি জনপ্রিয় মন্দিরের আদলে প্রতিরূপ তৈরি করা হয়েছে৷ এই তালিকায় রয়েছে, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ির আদলে মন্দির তৈরি করা হবে৷”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago