খবর লাইভ : শৌচাগারে জলের অভাব, খাবার ঘিরে বিতর্ক আগেই ছিল। এবার সাধারণ যাত্রী নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস রওনার দ্বিতীয় দিনে ঘটল আরও বিপত্তি। পাথর ছুড়ে ভাঙা হল ট্রেনের দরজা। সোমবার মালদহের সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। একটি দরজারই কাচ ভেঙেছে। তবে সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বগটুই কাণ্ডে জড়িত অনুব্রত, ফোনের ওপারে কে ছিল? আদালতে জানাল সিবিআই
রেলের তরফে জানানো হয়েছে, ছোড়া পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কেউ গ্রেফতার হননি। প্রসঙ্গত, শনিবার উদ্বোধনের পরদিন রবিবার থেকে যাত্রী চলাচল শুরু হয়েছে এই ট্রেনে। প্রথম দিনেই শৌচাগারে জলের টান, দুই কামরার মধ্যবর্তী দরজা ঠিকঠাক না-খোলা, চা-প্রাতরাশ সব যাত্রীর কাছে যথাসময়ে পৌঁছে দিতে না-পারার মতো পরিষেবাগত একাধিক অভিযোগ উঠেছে।
পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘ট্রেনে পাথর ছোড়া একটা সামাজিক ব্যাধি। আমরা সারা বছর এ নিয়ে সচেতনতা কর্মসূচি চালাই। একটা সময়ে পার্ক সার্কাস অঞ্চলে লোকাল ট্রেনে এটা খুব হত। এখন বন্ধ হয়ে গিয়েছে। সচেতন করার ফল মিলেছে। বন্দে ভারতে আজ এটা হয়েছে। আরপিএফের সঙ্গে এটা জিআরপিরও দেখার কথা।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…