খবর লাইভ : গাড়ি চালানো শিখতে গিয়ে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বড়সড় দুর্ঘটনা ঘটালো এক নাবালক। সোমবার সকালে পর পর ৩টি সাইকেল ও ৮ টি মোটরসাইকেলে ধাক্কা মারে গাড়িটি। কোনওক্রমে দুর্ঘটনার হাত থেকে বাঁচেন মর্নিং ওয়াক করতে আসা ব্যক্তিরা। তবে তাদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডুমুরজলায় মর্নিং ওয়াকের পাশাপাশি গাড়ি চালানো শিখতে আসেন অনেকে। সোমবার সকালে এক কিশোর বিশাল এক এসইউভি গাড়ি নিয়ে সেখানে চালানো শিখছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একের পর এক সাইকেল ও মোটরসাইকেলে ধাক্কা মারতে থাকে সে। বরাত জোরে সেই সময় সেখানে কেউ ছিলেন না। ফলে প্রাণহানি হয়নি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রাণ বাঁচাতে লাফ দেন। তাতে ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিশোর ও গাড়িটিকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানাচ্ছেন, ডুমুরজলায় বহু বছর ধরে স্থানীয়রা গাড়ি চালানো শেখেন। সকালে মর্নিং ওয়াকে আসা মানুষের পাশেই তারা গাড়ি চালানো অভ্যাস করেন। যা সম্পূর্ণ বেআইনি। এর জেরে মর্নিং ওয়াকে আসা ব্যক্তিদের যে কোনও সময় প্রাণ সংশয় হতে পারে। এর আগেও এই এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…