বছরের শুরুতেই লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেসের ৮ কামরা

খবর লাইভ : বছরের শুরুতেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । সোমবার ভোররাতে লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের ৮ বগি। ২ জানুয়ারি ভোররাতে দুর্ঘটনার মুখে পড়ে সূর্যনগরী এক্সপ্রেস। রাজস্থানের যোধপুর ডিভিশনের অধীনে রাজকীয়বাস-বোমাদ্রার মাঝে রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা থেকে যোধপুর যাচ্ছিল ট্রেনটি। দুর্ঘটনায় আহত ১০ জন। রাজস্থান সরকারের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।

উত্তর-পশ্চিম রেলওয়ের তরফে জানানো হয়েছে, সোমবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। যোধপুর ডিভিশনের অধীনে মারওয়ার স্টেশন থেকে কিছুটা দূরেই আচমকা লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। উল্টে যায় আটটি যাত্রীবাহী কামরা। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই রেলওয়ের তরফে যোধপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, রাত ৩টে ২৭ মিনিট নাগাদ রাজস্থানের মারওয়ার জংশন পার করতেই ট্রেনের ভিতরে ভয়ঙ্কর কম্পন অনুভূত হয়। এর দুই-তিন মিনিট বাদেই ট্রেনটি থেমে যায়। যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন, পিছনের দিকে স্লিপার ক্লাসের আটটি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। ১৫-২০ মিনিটের মধ্য়ে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। ইতিমধ্যেই রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যোধপুরের জন্য ০২৯১২৬৫৪৯৭৯, ০২৯১২৬৫৪৯৯৯৩, ০২৯১২৬২৪১২৫, ০২৯১২৪৩১৬৪৬ নম্বর চালু করা হয়েছে। এছাড়া ১৩৮ ও ১০৭২- এই দুটি টোল ফ্রি নম্বরও চালু রয়েছে যেকোনও তথ্য় জানার জন্য।

রেল সূত্রে খবর, দুর্ঘটনায় ট্রেনের ৮টি কামরা পুরোপুরি লাইনচ্যুত হলেও মোট ১১টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে । এদিকে ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রেলের তরফে বাসের ব্যবস্থা করা হয়। ঘটনার জেরে দুটি ট্রেন বাতিল, ১২টি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়। ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে উত্তর-পশ্চিম রেলওয়ে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago