কলকাতায় আবার বাড়ল তাপমাত্রা

খবর লাইভ : কলকাতায় আবার বাড়ল তাপমাত্রা। বছরের শেষ দিনেও প্রত্যাশা পূরণ করতে পারল না শীত। তাপমাত্রা রইল স্বাভাবিকের চেয়ে বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

বছর শীতে ঠান্ডার পরিবর্তে গরম অনুভূত হয়েছে বেশি। ধারাবাহিক ভাবে ডিসেম্বরের পারদ ছিল ঊর্ধ্বমুখী। তাপমাত্রা হয়ে উঠেছিল স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে সৃষ্ট উচ্চচাপ বলয়ের কারণে রাজ্যে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। যে কারণে এ বার উষ্ণ ডিসেম্বর দেখেছে বাংলা। বছরের শেষে ফের পারদ নামতে শুরু করেছিল। কিন্তু শেষ দিনে তা আবার ঊর্ধ্বমুখী। ফলে কনকনে ঠান্ডার দাপট আবার কবে দেখা যাবে, ১ জানুয়ারিতে চেনা শীতের দেখা মিলবে কি না, সংশয়ে রাজ্যবাসী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago