খবর লাইভ : কেএমডিএ জলপ্রকল্প এলাকায় গ্যাসের ট্যাঙ্ক ঢালাইয়ের কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দাসনগরের আরুপাড়ায়। প্রায় ৪০ ফুট উচু ঢালাইয়ের ছাদ ভেঙে যাওয়ায় পড়ে গিয়ে গুরুতর আহত হলেন ৫ জন শ্রমিক। তাঁদের হাওড়া হাসপাতালে আনা হয়। ঘটনাস্থলে ছুটে যান দাসনগর ও জগাছা থানার পুলিশ আধিকারিক এবং পদস্থ কর্তারা।
আরও পড়ুনঃ বাতিল হতে পারে অরিজিতের কলকাতা কনসার্ট !
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মিস্ত্রিরা যখন ঢালাইয়ের কাজ করছিলেন সেই সময়ই ছাদটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। যদিও প্রকল্পের ম্যানেজার পার্থ সেনের বক্তব্য, কেউ আটকে নেই। তাঁর কথায়, ‘কংক্রিটের কাজ চলছিল। হঠাৎ ভেঙে পড়ে। যে কজন আহত হয়েছেন তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন। নিয়মিত নজরদারি চলছে।’ দুর্ঘটনার সময় ১২-১৩ জন কাজ করছিলেন বলে খবর। তবে তাঁদের দাবি, দুজন আহত হয়েছেন। কিন্তু কেন ঘটল এই ঘটনা? খতিয়ে দেখছেন সকলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…