খবর লাইভ : বরফ জমা হ্রদের উপর হাঁটতে গিয়ে আচমকাই বরফের আস্তরণ ভেঙে তলিয়ে মৃত্যু হল এক মহিলা-সহ তিন জনের। গত ২৬ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে আমেরিকার অ্যারিজোনায়। কোকোনিনো কাউন্টি শেরিফের অফিস থেকে মঙ্গলবার এ প্রসঙ্গে এক বিবৃতি জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন নারায়ণ মুদ্দানা(৪৯), হরিতা মুদ্দানা এবং গোকুল মেডিসেটি(৪৭)। তিনজনই অ্যারিজোনার চান্দলের বাসিন্দা। তিনজনই ইন্দো-আমেরিকান।
পুলিশ জানিয়েছে, ওই তিন জন উডস ক্যানিয়ন হ্রদে ঘুরতে গিয়েছিলেন। এই হ্রদটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রচন্ড ঠান্ডায় সেই হ্রদের জল জমে গিয়েছিল। হ্রদের উপরে জমা সেই বরফের উপর দিয়েব তাঁরা হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তাঁরা যখন হ্রদের প্রায় মাঝখানে, পায়ের চাপে আচমকাই বরফের আস্তরণ ভেঙে যায়। আর তিন জনেই হ্রদের জলে ডুবে যান। এক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখা মাত্রই পুলিশে খবর দেন। ডুবুরি নামিয়ে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…