বাতিল হতে পারে অরিজিতের কলকাতা কনসার্ট !

খবর লাইভ : তাঁর গানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। প্রিয় তারকার কলকাতায় কনসার্টের খবর জানার পর থেকেই টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু এবার তাঁদের জন্য বড় দুঃসংবাদ। আদৌ কনসার্ট হবে কিনা এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার ইকোপার্কে অরিজিতের গানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও আপাতত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । হিডকোর  তরফে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫ লক্ষ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দিয়ে দেওয়ায় জল্পনা বাড়ছে, তাহলে কি ইকোপার্কে বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান?

অরিজিৎ সিং নামটার সঙ্গে বাঙালিদের একটা আলাদা আবেগ কাজ করে। তাই বিশ্বের যেখানেই যান না কেন কলকাতায় শো করার অনুভূতি যে স্পেশাল সেকথা বারবার নিজেই বলেন গায়ক। নিউটাউনের ইকোপার্কে তাঁর শো নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই। টিকিটের চড়া দাম নিয়েও নানা কথা রটেছে। আড়াই হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার টিকিট হু হু করে বিক্রি হয়ে গেছে। এবার শো ক্যান্সেল হলে কী হতে পারে সেটা ভেবেই মাথায় হাত আয়োজকদের। কিন্তু কেন ইকোপার্কে শো বাতিলের জল্পনা। হিডকো কর্তৃপক্ষ বলছে বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ইকো পার্কের ক্ষতি হয়েছে আগেও। পাশাপাশি অরিজিৎ ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাই বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকোপার্ক কর্তৃপক্ষকে। সেখানে আলোচনার মাধ্যমে আদৌ কোনও সুরাহা হয় কিনা এখন সেই দিকেই তাকিয়ে আয়োজকরা। পাশাপাশি মিলনমেলা প্রাঙ্গন, অ্যাকোয়াটিকা অথবা নিকো পার্কে  এই অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে কি অরিজিতের অনুষ্ঠান শেষ পর্যন্ত হবে নাকি সত্যিই তা বাতিল হবে এখন সেটাই দেখার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago