খবর লাইভ : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে প্রকাশ্যে এসেছে ৯৫২ জন অযোগ্য প্রার্থীর তালিকা। এসএসসি নিজেদের সাইটে প্রকাশ করেছে ওএমআর শিটের প্রতিলিপি। ভুয়ো শিক্ষকের তালিকায় নাম রয়েছে এক তৃণমূল কাউন্সিলারের। তিনি সোনারপুর-রাজপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। দলের অন্দরেও শুরু হয়েছে জল্পনা। যদিও এইবিষয়ে কোনও মন্তব্য করেননি অভিযুক্ত শিক্ষিকা।
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে প্রকাশ্যে এসেছে ৯৫২ জন অযোগ্য প্রার্থীর নাম ও তাদের ওএমআর শিট। মনে করা হচ্ছে এরা প্রত্যেকেই অসৎ উপায়ে নম্বর পেয়ে চাকরি পেয়েছেন। সেই নামের তালিকাতেই রয়েছেন খোদ তৃণমূল কাউন্সিলর! তিনি সোনারপুর-রাজপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলী ঘোষ। তিন বছরেরও বেশি সময় ধরে চৌহাটি হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা তিনি। স্কুলের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এই স্কুলে যোগ দেন কুহেলী। ওবিসি ক্যাটেগরিতে চাকরি পান তিনি। তাঁর কাছে এসএসসি-র সুপারিশপত্র ও পর্ষদের নিয়োগপত্র ছিল, তা দেখেই চাকরি দেওয়া হয় তাঁকে। এতদিন পরে দুর্নীতির খবর সামনে আসায় ফের খোঁজখবর শুরু করেছে ডিআই অফিস।
এই ঘটনা প্রকাশ্যে আসতে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশের পর থেকেই তিনি আর স্কুল মুখো হননি বলে খবর। দেখা যায়নি কাউন্সিলারদের বৈঠকেও। খুঁজে পাওয়া যায়নি বাড়িতেও। সম্ভবত তিনি লজ্জায় গা ঢাকা দিয়েছেন বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।অভিযুক্ত শিক্ষিকা কুহেলি ঘোষের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…