সিরিজ জয় ভারতের, দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারাল রাহুলরা

খবর লাইভ : বাংলাদেশকে হোয়াইটওয়াশ ভারতীয় দলের। রবিবার বড়দিনে ভারতীয় সমর্থকদের বড় উপহার দিলেন কে এল রাহুল, বিরাট কোহলিরা। মীরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারাল ৩ উইকেটে। এই জয়ের ফলে দুই ম‍্যাচের টেস্ট সিরিজের ২-০ জিতল টিম ইন্ডিয়া। ভারতকে জয়ের রাস্তায় এদিন নিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স আইয়র।

ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৪৫ রান। কিন্তু ম‍্যাচের তৃতীয় দিনে মেহেদি হাসান মিরাজ ও শাকিব আল হাসানের স্পিনের জালে ফেঁসে গিয়েছিল ভারতীয় ব্যাটিং অর্ডার। ভারতের ব্যাটিং অর্ডারের কেউই দুই অঙ্কের রানে পৌছতে পারেননি। চতুর্থ দিনের সকালে ভারতের হয়ে ক্রিজে ছিলেন অক্ষর প‍্যাটেল এবং জয়দেব উনাদকাট। তবে শুরুতেই এই দুই ব্যাটারকে আউট করেন শাকিব ও মেহেদি। অক্ষর করেন ৩৪ রান। উনাদকাট করেন ১৩ রান। এরপরই ফর্মে থাকা ঋষভ পন্থকে আউট করে ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন মেহেদি। ঋষভ করেন ৯ রান। কিন্তু তারপর অষ্টম উইকেটে হাল ধরেন শ্রেয়স আইয়ার এবং অশ্বিন। শ্রেয়স অপরাজিত ২৯ রানে। রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ৪২ রানে। যার ফলে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে জয় ছিনিয়ে নেয় রাহুলরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago