খবর লাইভ : আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের ইসলামাবাদ। শুক্রবার একটি বাজারের কাছে বিস্ফোরণ হয়। হামলায় নিহত হয়েছেন এক পুলিশকর্মী। জখম হয়েছেন কমপক্ষে ৬ জন।জানা গিয়েছে, ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও এক মহিলা গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন। তার পরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।
গোটা এলাকা নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত পুলিশকর্মীর নাম আদিল হুসেন। তিনি হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেপুলিশকে টার্গেট করছে জঙ্গিরা।হামলার নিন্দায় সরব হয়েছেন বিদেশমন্ত্রী বিলাবল ভু্ট্টো জারদারি।
পাক অধিকৃত কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করার পর থেকেই অসন্তোষ চলছিল গিলিগিট-বালটিস্তানে। এ বার সেখানকার বাসিন্দারা পথে নেমে পাকিস্তান- বিরোধী বিক্ষোভে সামিল হলেন। একদা জম্মু ও কাশ্মীরের এই অংশের নাগরিকদের অভিযোগ, তাঁদের জোর করে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে পাক সেনা।ব্রিটিশ জমানায় ‘রাজন্যশাসিত রাজ্য’ জম্মু ও কাশ্মীরের অংশ ছিল কারাকোরাম পর্বত ঘেরা গিলগিট-বালটিস্তান। পাকিস্তান ১৯৪৮ সালে জম্মু ও কাশ্মীর উপত্যকার কিছু অংশের পাশাপাশি ওই অঞ্চলটিও দখল করে।
২০০৯ সালে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে প্রথম স্থানীয় আইনসভার ভোট হয় গিলগিট-বালটিস্তানে। সে সময় নয়াদিল্লির তরফে ইসলামাবাদের এই উদ্যোগের বিরোধিতা করা হয়েছিল। এর পর ২০১৮ সালে পাকিস্তান সুপ্রিম কোর্ট সেখানে প্রাদেশিক আইনসভার ভোট করানোর জন্য সে দেশের সরকারকে ২০১৮ সালের প্রশাসনিক আইন সংশোধনের নির্দেশ দিয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…