প্রাথমিকে ফের ৫৩ জনের চাকরি বাতিল করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

খবর লাইভ : প্রাথমিকে বেআইনি নিয়োগ মামলায় এবার ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এর আগেই ২৬৯ জনের চাকরি বাতিলের কথা বলা হয়েছিল। তাঁদের কথা শুনতে হবে বলে জানিয়েছিল আদালত। এর ভিত্তিতে অনেকেই মামলা করেন। এরপর ৫৪ জনের হলফনামা খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে ২৬৯ জনের চাকরি হাইকোর্ট আগে বাতিল করেছিল, তাঁদের কথা শোনার জন্য হাইকোর্টকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেইমতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। সবদিক খতিয়ে দেখে, এবার ৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। একজনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago