ছাত্রদের অনেক ক্ষতি হয়েছে, অযোগ্যদের একদিনও স্কুলে ঢুকতে দেব না : মন্তব্য বিচারপতি বসুর

খবর লাইভ : শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে এ বার কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। দুর্নীতির জেরে ছাত্রদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু আর হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করলেন তিনি। গ্রুপ ডি-র চাকরিতে দুর্নীতির অভিযোগ ঘিরে চলছে তদন্ত। তাতে ওএমআর শিট বিকৃত করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার তা নিয়ে কড়া অবস্থান নিলেন বিচারপতি। বেআইনি ভাবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের নামের তালিকা তুলে দিতে পর্ষদকে সময় দিলেন তিনি।আর তাতেই এ দিন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা বলতে শোনা যায় বিচারপতিকে। তিনি বলেন, “দুর্নীতির জেরে ইতিমধ্যেই ছাত্রদের ক্ষতি হয়েছে। আর নয়। অযোগ্যদের একদিনও স্কুলে ঢুকতে দেব না।”

এ দিন নবম-দশমের ওএমআর শিট মামলায় বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। সবাই যাতে ওএমআর শিট দেখতে পারেন, তার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর তাতেই তাঁকে বলতে শোনা যায়, দেওয়াল ভেঙে ফেলা হোক।
এর আগে, প্রযুক্তিগত কারণ দেখিয়ে ওএমআর শিট আপলোড করতে সমস্যা হচ্ছে বলে জানায় স্কুল সার্ভিস কমিশন। ৯৫২ জনের নামের তালিকা প্রকাশ করা হবে বলে আশ্বাস দেন এসএসসি সচিব অর্ণব চট্টোপাধ্যায়। সেই সময়ও বিচারপতিকে বলতে শোনা যায়, “কেন রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে ওএমআর দেখা যাচ্ছে না? কেন এই আড়াল? স্বচ্ছতা নেই? আশ্চর্য হলাম! দেখে আদালত খুশি নয়। কেন এই আড়াল? স্বচ্ছতা নেই? আশ্চর্য হলাম! দেখে আদালত খুশি নয়।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago