খবর লাইভ : করোনা পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে বিশ্বে। ভারতে অবশ্য করোনা নিয়ন্ত্রণে থাকলেও ঝুঁকি নিতে রাজি নয় সরকার। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। এর ঠিক পর বৃহস্পতিবার সংসদে দেখা গেল অতীতের মাস্ক সংস্কৃতি। এদিন রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনকড়, লোকসভার স্পিকার ওম বিড়লার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল-সহ অনেক মন্ত্রী, সাংসদকেই মাস্ক পরে অধিবেশনে অংশ নিতে দেখা গেল।
সম্প্রতি সাংসদ রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় করোনা বিধি অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্র। অবশ্য দুদিন আগে কেন্দ্রের এই নির্দেশের পর সংসদে অবশ্য কোনও তৎপরতা দেখা যায়নি। সেই ছবিটা দেখা গেল বৃহস্পতিবার। বহু সংসদ সদস্যকে দেখা গেল মাস্ক পরিহিত অবস্থায়। অথচ অক্টোবরের শেষ পর্বে প্রধানমন্ত্রী মোদির রাজ্য গুজরাটে প্রথম খোঁজ মিলেছিল করোনাভাইরাসের নয়া চিনা উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর। তার পরেও ৩ জনের দেহে ওই অতি সংক্রামক উপরূপের সন্ধান মিলেছে।
উল্লেখ্য, ২ বছর আগে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের গোড়ায় কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির নানা অভিযোগ উঠেছিল। এ বার চিনে নয়া ভ্যারিয়েন্টের সন্ধান মেলার পরেই তৎপর হয়েছে কেন্দ্র। ভারতেও যাতে সংক্রমণের পুরনো ছবি আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে বুধবার বিকেলে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) বিকে পল-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁদের সকলেরই মুখে ছিল মাস্ক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…