খবর লাইভ : আদালত নির্দেশ দিয়েছিল। তারপরেও পরেও স্কুল সার্ভিস কমিশনের সেভাবে হেলদোল দেখা যায়নি।পুরো ঘটনায় ফের ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নবম-দশমের একটি নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশনের কাজের গতিতে আশ্চর্য হলাম। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল। সেখানে কেন প্রার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে? কেন এই আড়াল?
বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কমিশনের আইনজীবীর উদ্দেশে বিচারপতির মন্তব্য, আদালতের নির্দেশের পরও কেন স্বচ্ছতা নেই? আপনাদের এই ভূমিকায় আদালত মোটেই সন্তুষ্ট নয়।স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী অবশ্য যুক্তি দেন, ওয়েবসাইটে যান্ত্রিক সমস্যার জন্য এখনও পর্যন্ত সব ওএমআর শিট আপলোড করা যায়নি। বৃহস্পতিবারই সব কাজ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।যদিও বিচারপতির সাফ কথা, ‘কৈফিয়ত দিতে হবে কেন ‘স্বচ্ছতা’ রাখা হয়নি?’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…