দরগায় বসে ভিক্ষা করছিল, এক লহমায় জানা গেল কোটিপতি এই অনাথ কিশোর !

খবর লাইভ : দরগায় বসে ভিক্ষা করছিল, এক লহমায় বদলে গেল জীবন! প্রথমে বাবা, তারপর মাকে হারিয়ে চরম বিপাকে পড়েছিল ১০ বছরের ছেলেটা। আশ্রয় নিয়েছিল রুরকির পিরান কালিয়ার শরিফ দরগায়। দরগা চত্বরেই ভিক্ষাবৃত্তি করে দিন কাটাচ্ছিল। আসলে কিশোর ছেলেটা জানতও না, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সে।

প্রায় বছর দেড়েক বাড়ি থেকে নিখোঁজ ছিল সে। গত বুধবার, ১৪ ডিসেম্বর ছেলেটির খোঁজ পেয়েছে তার আত্মীয় স্বজন। ঘরে ফিরেছে সে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায়।

নিখোঁজ হওয়ার আগে, সাহারানপুরের পান্ডৌলি গ্রামে থাকত শাহজেব আলম। গুরুতর অসুস্থ ছিল তার বাবা মহম্মদ নাভেদ। দীর্ঘ রোগভোগের পর, ২০১৯ সালে তাঁর মৃত্যু হয়েছিল। এরপর, শাহজেবকে নিয়ে তাঁর মা ইমরানা বেগম বাপের বাড়ি চলে গিয়েছিলেন। কিছু সময় পর, বাপের বাড়ি ছেড়ে উত্তরাখণ্ডের রুরকির কাছে অবস্থিত সুফি বিখ্যাত দরগা, পিরান কালিয়ার শরিফ দরগায় চলে গিয়েছিলেন ইমরানা। শ্বশুরবাড়ির সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না।

এখানেই শাহজেবের দুর্ভোগ শেষ হয়নি। এরপর তাঁর জীবনে নেমে এসেছিল কোভিড-১৯ মহামারির অভিশাপ। ২০২১ সালে মহামারি কেড়ে নিয়েছিল তার মায়ের জীবন। অনাথ শাহজেব শুরু করেছিল ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করেই খিদে মেটাত, রাতে শুয়ে থাকত দরগায়।

এদিকে, ২০২১ সালেই মৃত্যু হয়েছিল তাঁর ঠাকুর্দা মহম্মদ ইয়াকুবের। তিনি তাঁর বিপুল সম্পত্তির একটা বড় অংশ লিখে দিয়ে গিয়েছিলেন নাতি, শাহজেবের নামে। কিন্তু শাহজেব কোথায়, তা কেউ জানত না। অনেক খোঁজাখুঁজির পর, গত বুধবার পিরান কালিয়ার শরিফ দরগায় তার খোঁজ পান শাহজেবের কাকা নওয়াজ আলম। তিনিই শাহজেবকে ফিরিয়ে নিয়ে এসেছেন।

উত্তরাধিকার সূত্রে শাহজেব এখন একটি দোতলা বাড়ি, ৫ বিঘা জমির মালিক। সব মিলিয়ে যে সম্পত্তির মূল্য ২ কোটি টাকারও বেশি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago