বিশ্বকাপের ফাইনালে গোল করেই একাধিক রেকর্ড গড়লেন মেসি

খবর লাইভ : বিশ্বকাপ মেসির। রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল আর্জেন্তিনা। এই জয়ের ফলে ৩৬ বছরের খরা কাটল আর্জেন্তাইনদের। ম‍্যাচে এদিন দুটি গোল করেন মেসি। আর গোল করতেই অনন্য নজির গড়লেন LM-10। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে সব পর্বে গোল করার নজির গড়লেন আর্জেন্তাইন অধিনায়ক।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরব এবং মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন মেসি। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও গোল করলেন LM-10। এছাড়াও বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোলের অবদান রাখলেন মেসি। ১৩টি গোল করলেন তিনি। এছাড়াও ফাইনালে গোল করার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা মিলিয়ে মেসির গোল সংখ্যা হল ২৬। এতদিন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর দখলে ছিল এই দুই প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৫টি গোল করার রেকর্ড। তাঁর সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন মেসি।

 
News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago