মেসিকে খোলা চিঠি বড় ছেলে থিয়াগোর, তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আর্জি বড় ছেলের

খবর লাইভ : আজ বিশ্বকাপের মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর্জেন্তিনার ৩৬ বছরের স্বপ্নের বোঝা কাঁধে নিয়ে এবার কাতারে বিশ্বকাপের আসরে এসেছেন লিওনেল আন্দ্রেস মেসি। আট বছর আগে ২০১৪ বিশ্বকাপে খুব কাছে এসেও ছোঁয়া হয়নি সোনালি ট্রফি। তবে চলতি বিশ্বকাপে তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিততে হলে আর্জেন্তিনাকে পেরোতে হবে মাত্র একটি ধাপ। ফাইনালে হারাতে হবে গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ফ্রান্সকে। তবেই মেসির হাতে উঠবে সোনায় মোড়া ট্রফি। সেই দিকেই তাকিয়ে আর্জেন্তাইন সমর্থেরা। তাকিয়ে মেসির বড় ছেলে থিয়াগোও। বিশ্বকাপের আবদারে বাবা মেসিকে লিখলেন এক খোলা চিঠি। চিঠিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আর্জি জানিয়েছে থিয়াগো। ছেলের চিঠি কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোলেনা রোকুজো।

মেসিকে চিঠিতে থিয়াগো লেখেন,” আর্জেন্তিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে বাবা। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।” চিঠিতে থিয়াগো আর্জেন্তিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে।

ফুটবল কেরিয়ারে শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। শুধু তাই নয় দেশের জার্সিতে আজ শেষ ম‍্যাচে নামছেন লিও। তাই চলতি বিশ্বকাপে ইতিহাস তৈরি করতে চান মেসি। জিততে চান বিশ্বকাপ ট্রফি। ১৯৮৬ সালের পর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি নীল-সাদা ব্রিগেড। ১৯৯০ এবং ২০১৪ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো মারাদোনা বা মেসিদের। তবে চলতি বিশ্বকাপে আজ শেষ সুযোগ। ফ্রান্সকে হারাতে পারলেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হবে আর্জেন্তিনা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago