খবর লাইভ : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় বিজেপিকে অস্বস্তিতে ফেলতে গুরুতর অভিযোগ তুলল ঘাসফুল শিবির। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই অভিযোগের প্রেক্ষিতে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন।
আরও পড়ুনঃ শ্রদ্ধাকাণ্ডের ছায়া জয়পুরে! পিসিকে টুকরো টুকরো করলো ভাইপো
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে বিধুভূষণ প্রামাণিকের। তিনি আদতে নিশীথের বাবা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, ‘নিশীথ প্রামাণিকের বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাঁর বাবার নাম রয়েছে। ছ’বছর আগে সমীক্ষা হয়েছে। সেই সময় অনেকের পাকা ঘর ছিল না। এই ছ’বছরে অনেকে পাকা ঘর তৈরি করেছেন। কিন্তু তালিকায় তাঁদের নাম রয়েছে। বিজেপি এ নিয়ে রাজনীতি করছে। এ বার তো নিশীথ প্রামাণিকেরও বাবার নাম উঠেছে। এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক।’
যদিও নিশীথ অভিযোগ করেন, আবাস যোজনার তালিকায় বেছে বেছে দলের নেতাদের নাম ঢুকিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, তালিকায় বাবার নাম থাকার খবর তাঁর কানে আসতেই তিনি জেলাশাসকের কাছে মেল করে জানিয়ে দেন, তিনি এই ধরনের কোনও প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেননি। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…