আর্জেন্তিনার বিরুদ্ধে তৈরি ফ্রান্সরা

খবর লাইভ :আজ বিশ্ব ফুটবলের মহারণ। আজ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স। আর সেই মহারণের আগে দিদিয়ের দেশের মুখেও লিওনেল মেসি! কিলিয়ান এমবাপেদের কোচ বলেই ফেললেন, ‘‘আর্জেন্তাইনরা তো চাইবেই। বিশ্বের আরও অনেক মানুষ এমনকী, অনেক ফরাসিও চায় মেসি যেন বিশ্বকাপ জেতে। তবে এই জায়গায় পৌঁছে আমরাও খালি হাতে দেশে ফিরতে রাজি নই। কাপ জেতার জন্য যা যা করার আমরা সবই করব।’’

ফাইনালের আগে স্বস্তিতে নেই ফ্রান্স। একের পর এক ফুটবলার ক্যামেল ফ্লুতে আক্রান্ত হচ্ছেন। র‍্যাবিয়ট, উপামেকানো, কিংসলে কোমানের পর ভারান ও ইব্রাহিম কান্তে। তালিকাটা ক্রমশ বেড়েছে। দেশঁ যদিও বলেছেন, ‘‘আমি মোটেই চাপে নেই। বরং ঠান্ডা মাথায় ফাইনালের জন্য মনঃসংযোগ করছি।’’

রবিবাসরীয় ফাইনাল জিতলেই ইতিহাসের পাতায় চিরস্থায়ী জায়গা করে নেবেন ফরাসি কোচ। তবে দেশঁর জন্য সুখবর, যেসব ফরাসি ফুটবলাররা জ্বরে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। শনিবার সতীর্থদের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েন ভারান, র‍্যাবিয়ট, উপামেকানোরা।

এই নিয়ে ফরাসি অধিনায়ক হুগো লরিস বলেন, ‘‘মনে রাখবেন এটা বিশ্বকাপ ফাইনাল। আর লড়াইটা দুটো ঐতিহ্যশালী দেশের মধ্যে। কোনও একজন বিশেষ খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। মেসির মতো খেলোয়াড় বিপক্ষ শিবিরে থাকলে আলোচনা হবেই। তবে ফুটবলের ঊর্ধ্বে কেউ নয়।’’ যাঁকে নিয়ে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছে ফরাসিরা, সেই এমবাপে আবার দারুণ মেজাজে। পাঁচ গোল করে সোনার বুটের দৌড়ে থাকলেও, শেষ দুটো ম্যাচে গোল পাননি এমবাপে। ফাইনালে বাড়তি খিদে নিয়ে মাঠে নামবেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago