খবর লাইভ :বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘বিরোধ’ মেটাতে অবশেষে আসরে নামলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতাকে নিয়ে বৈঠকে বসেন।
সম্প্রতি বিধানসভায় বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর ‘সৌজন্য’ সাক্ষাৎ থেকে শুরু করে ‘ডিসেম্বর’ তরজা— একাধিক বিষয়ে দিলীপের তোপের মুখে পড়তে হয়েছে শুভেন্দুকে। হাজরার সভা থেকে শুভেন্দুও প্রাতর্ভ্রমণ নিয়ে নাম না করে দিলীপকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন। দিল্লি থেকে পাল্টা ‘দমে’র কথা বলেছিলেন দিলীপ। রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে চলতে থাকা কথার লড়াইয়ে নতুন সংযোজন দিলীপের এ দিনের মন্তব্য। তিনি এ দিন ফের সরব হয়েছেন শুভেন্দুর ‘তারিখ রাজনীতি’ নিয়েও। বলেছেন, “তারিখ পে তারিখ! আমি কোনও তারিখের রাজনীতি করি না। কারণ, আমার মতে, শুধু ভোটটাই তারিখ মিলিয়ে হয়।”
শুভেন্দুর জন্মদিন উপলক্ষে অবশ্য এ দিন একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে সন্তোষ, দিলীপ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ প্রায় সব শীর্ষ নেতাই উপস্থিত ছিলেন। শুভেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন দিলীপ, তাঁকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দুও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…