খবর লাইভ : মাত্র ২০ টাকার জন্য প্রাণ গেল কিশোরের। গণপ্রহারের জেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। আর কিশোরের আত্মহত্যার সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
উল্লেখ্য, গত রবিবার রাতে উত্তরপ্রদেশের এটোয়াতে ছোট্টু নামের ওই কিশোর এক দোকানদারের কাছ থেকে কিছু জিনিসপত্র কেনে। কিন্তু পরে ২০ টাকা দোকানদারকে দিতে পারেনি সে। আর তার জেরেই কিশোরকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে গুরুতর জখম হয় ছোট্টু। এরপরই প্রাণে বাঁচতে সে কাছেই এক রেল লাইনের দিকে ছুটে যায়। বুক চিতিয়ে দেয় রেলের সামনে। তারপরই সকলের সামনে আত্মহত্যার পথ বেছে নেয়।
আর এমন মর্মান্তিক ঘটনার পরই শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কিশোর এসে রেল লাইনে দাঁড়াচ্ছে। তারপর ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। এরপরই দ্রুত গতিতে ছুটে আসে ট্রেন। তারপরই ছোট্টুকে আর দেখতে পাওয়া যায়নি। তবে নাবালককে এভাবে হেনস্থার ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ করে সেটাই দেখার। তবে ইতিমধ্যে ৭ অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…